1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪ আসামী গ্রেফতার  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪ আসামী গ্রেফতার 

মোঃ মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

পলাতক আসামী মঈনুল (৩২),আমিনুল (৩৫), সাইফুল(৩০) ও জসীম(৪০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায়  থানার এসআই মোঃ আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই দিপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমদ, এসআই কবির আহমদ, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার, এএসআই জমির উদ্দিন, এএসআই কামাল উদ্দিন সহ একদল পুলিশ ৭ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামের মৃত ছাদেক মিয়ার ছেলে নন জিআর নং-১৪/২৫ (জগন্নাথপুর) মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামী মঈনুল হক (৩২), আমিনুল হক (৩৫), সাইফুল হক (৩০) ও একই গ্রামের  মৃত মোহাম্মদ আলীর ছেলে জসিম উদ্দিন (৪২)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের  পুলিশ হেফাজতে আজ  ৮ জুলাই শুক্রবার  সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park