1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে প্রথম প্রাইভেট কলেজ মডার্ন একাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন স্থানীয় উচ্চশিক্ষা বিস্তারে নতুন দ্বার উন্মোচন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

গোয়াইনঘাটে প্রথম প্রাইভেট কলেজ মডার্ন একাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন স্থানীয় উচ্চশিক্ষা বিস্তারে নতুন দ্বার উন্মোচন

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৮৯ বার পঠিত

 

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের সীমান্তবর্তী উপজেলায় প্রথম বেসরকারি কলেজ ‘গোয়াইনঘাট মডার্ন একাডেমি’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে গোয়াইনঘাট সদর ইউনিয়নের বাইপাস এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন গোয়াইনঘাট মডার্ন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পরিচালক সালেহ আহমদ, প্রিন্সিপাল মনজুর আহমদ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছয়ফুল আলম, কন্ট্রাক্টর আব্দুল জব্বার, রুস্তমপুর কলেজের প্রভাষক সোলেমান উদ্দিন, মেসার্স অলিম্পিক ব্রিক ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক বিলাল উদ্দিন, প্রবাসী এমদাদুল হক, উপজেলা জিয়া পরিষদের সভাপতি মঈন উদ্দিন মনু, ছাত্রনেতা জুবের আহমদ, মুসলিম উদ্দিন ও আফসার উদ্দিন ডালিম প্রমুখ।

আয়োজকরা জানান, গোয়াইনঘাটে দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব ছিল। গোয়াইনঘাট মডার্ন একাডেমি তারুণ্যদীপ্ত, অভিজ্ঞ ও সৃজনশীল শিক্ষক-পরিচালকদের মাধ্যমে পরিচালিত হবে। প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান বজায় রেখে এলাকাকে শিক্ষায় এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। গোয়াইনঘাট পাথর-বালুর খনিজ সম্পদে সমৃদ্ধ একটি জনপদ হলেও উচ্চশিক্ষার পরিসর সীমিত ছিল। মডার্ন একাডেমি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ২০২৫ সালের এসএসসি ও সমমান উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের প্রথম ব্যাচে ভর্তি হয়ে ইতিহাস সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park