1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পিরোজপুরে পাচারকালে সরকারি ১০ টন চালসহ ট্রাক আটক করেন যৌথবাহিনী। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

পিরোজপুরে পাচারকালে সরকারি ১০ টন চালসহ ট্রাক আটক করেন যৌথবাহিনী।

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬৬ বার পঠিত

মেহেদী হাসান, জেলা প্রতিনিধি, পিরোজপুর:
পিরোজপুরে যৌথবাহিনীর অভিযানে পাচারকালে সরকারি ১০ টন চালসহ ট্রাক আটক
পিরোজপুর-বাগেরহাট সড়কের পিরোজপুর শহরের বলেশ্বর সেতুর ওপরে গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা পুলিশের যৌথ টহল টিম অবৈধভাবে পাচারকালে একটি ট্রাকসহ ১০ টন সরকারি চাল আটক করে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত দেড়টার দিকে ট্রাকসহ চাল এবং ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়।
আটক ট্রাকচালক বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মো. মিজান শেখ এবং হেলপার একই উপজেলার মো. রমজান হাওলাদার।

এ ব্যাপরে পিরোজপুর সদর থানার এস আই (নি.) মো. মহসিন হাবিব মৃধা বাদী হয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মো. রবিউল ইসলাম।ট্রাকচালক মিজান জানায়, পিরোজপুর পুরাতন পৌরসভা এলাকার মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন সাহা গোডাউন হতে এ চাল খুলনায় নিয়ে যাচ্ছিলেন।মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে টিয়ার, কাবিখা, জিআর চাল মজুদ করে সরকারি চালের বস্তা পরিবর্তন করে নূরজাহান ব্রান্ডের ছাপানো বস্তায় ভরে অবৈধভাবে খুলনায় পাঠানো সময় জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ১০ টন সরকারি চাল ভর্তি ট্রাকচালক মিজান ও হেল্পারসহ মোট দু’জনকে আটক করে।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চালসহ ট্রাক খুলনায় পাচারকালে দু’জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ট্রাকে নূরজাহান ব্রান্ডের ২৫ কেজির ১৮২ বস্তা চাল যার বাজার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং সরকারি খাদ্য গুদামের ১০৯ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা মোট ৭ লাখ টাকার চাল রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park