1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

এসডি সোহেল রানা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১১০ বার পঠিত

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে  উপজেলা প্রসাশন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ  সোমেশ্বরীতে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবং  উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি   শেখ জাবের আহমেদ  । এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও  মনিটরিং কমিটির সদস্য সচিব  কৃষিবিদ সাবরিনা আফরিন। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আব্দুর রহিম দুলাল, বিসিআইসি’র সার ডিলার সমিতির সভাপতি একেএম রহুল আমিন কালাম, সার ডিলার সমিতির প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন,  বিএডিসি সার ডিলার সমিতির প্রতিনিধি আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা সমবায় অফিসার নুরুজ্জামান খান, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি   সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমুখ। এসময় চলতি আমন মৌসুমে সার ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকের কাছ থেকে অতিরিক্ত মুনাফা  অর্জন করতে না পারে সে দিকে লক্ষ্য রাখাসহ  ইউরিয়া  ও নন ইউরিয়া সারের বাজার তদারকি এবং সার ব্যাবস্থাপনার সার্বিক বিষয়ে আলোচনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park