1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চরএলাহীতে দাঁড়িপাল্লা স্লোগান দিয়ে ভাইরাল শ্রমিকেরা, আলোচনায় রুবেল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

চরএলাহীতে দাঁড়িপাল্লা স্লোগান দিয়ে ভাইরাল শ্রমিকেরা, আলোচনায় রুবেল

ইলিয়াছ আহমেদ নোয়াখালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পঠিত

ইলিয়াছ আহমেদ নোয়াখালী

নদীভাঙন রোধে গাছ ফেলার কাজ চলছিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে। আর এই কাজের ফাঁকেই ঘটে যায় এক ব্যতিক্রমী ঘটনা। গাছ কাটার মুহূর্তে শ্রমিকদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে রুবেলের দেওয়া “দাঁড়িপাল্লা স্লোগান” ঘিরে। মুহূর্তেই এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে ওঠে।

জানা যায়, চরএলাহীর তরুণ সমাজসেবক ও স্থানীয়ভাবে পরিচিত রুবেল তার একটি প্রকল্পের কাজের আওতায় শ্রমিকদের দিয়ে নদীভাঙন প্রতিরোধে গাছ কাটার কাজ করাচ্ছিলেন। কাজের এক পর্যায়ে শ্রমিকরা রুবেলকে স্লোগান দিতে অনুরোধ জানালে তিনি নিজের উদ্ভাবিত ঢঙে “দাঁড়িপাল্লা” স্লোগান দেন। রুবেলের কণ্ঠে ছন্দময় স্লোগানে কর্মরত শ্রমিকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ওই মুহূর্তের দৃশ্য ভিডিও করে একজন ফেসবুকে আপলোড করলে অল্প সময়েই সেটি ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওটিতে দেখা যায়, একটি বিশাল গাছ নদীতে ফেলার প্রস্তুতির সময় রুবেল গলা ছেড়ে স্লোগান দেন—
“এক পল্লায় দাঁড়িপাল্লা,
জামায়াত ইসলামের দাড়িপাল্ল শফিকুর রহমানের দাড়িপাল্ল চরএলাহী ইউনিয়নের দাড়িপাল্লা
এই স্লোগানে সাড়া দিয়ে পাশে থাকা শ্রমিকরাও সমস্বরে গলা মেলান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ভিডিও দেখে আনন্দ প্রকাশ করেছেন। অনেকে বলেছেন, “শ্রমিকদের সাথে কাজ করে এমন প্রাণবন্ত মুহূর্ত খুব কমই দেখা যায়।” আবার কেউ কেউ বলছেন, “দাঁড়িপাল্লা স্লোগানে নতুন মাত্রা এনেছেন রুবেল ভাই, রাজনীতির বাইরেও এই ভাষা মানুষের মনে দাগ কাটছে।”

স্থানীয়দের মতে, রুবেল দীর্ঘদিন ধরে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে জড়িত। তার উদ্যোগে নদীভাঙন রোধে প্রাকৃতিক উপায়ে গাছ ফেলে বাঁধ তৈরির কাজ করা হচ্ছে। এ বিষয়ে রুবেল বলেন,
“শ্রমিকদের অনুরোধে মজার ছলে স্লোগান দিয়েছিলাম। ভাবিনি এটা ভাইরাল হবে। তবে এতে যদি মানুষের মুখে হাসি ফোটে, তবেই সার্থকতা।”

এদিকে, স্থানীয় রাজনৈতিক মহলসহ তরুণ সমাজ রুবেলের এই ব্যতিক্রমী উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। কেউ কেউ মনে করছেন, এ ধরনের স্লোগান জনগণের মধ্যে সচেতনতা ও উৎসাহ সৃষ্টি করে।

ভিডিওটি ইতোমধ্যে কয়েক লাখ ভিউ পার করেছে এবং অসংখ্য মন্তব্য ও শেয়ারে ভরে উঠেছে। অনেকে রুবেলকে “জনগণের কণ্ঠস্বর” বলেও অভিহিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park