1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সীমান্তে কিশোরীকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে বিএসএফ, আহত-২ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সীমান্তে কিশোরীকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে বিএসএফ, আহত-২

ইকবাল হোসেন রিংকু||
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

 

ইকবাল হোসেন রিংকু||

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে স্বর্ণা দাস নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত স্বর্ণা মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। সে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিলো। এ ঘটনায় আরোও ২ জন আহত হয়েছে।এদিকে স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরায় তার বড়ছেলে থাকেন। তাকে দেখতে স্বর্ণা ও তার মা রোববার রাতে দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। রাত ৯টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে স্বর্ণা ঘটনাস্থলে মারা যায়। ভাগ্যক্রমে স্বর্ণার মা বেঁচে যান। বিষয়টি জানাজানি হয় ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে।এ ঘটনার সত্যতা স্বীকার করে শরিফপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, মোট ৪ জন বাংলাদেশী দালাল মাধ্যমে সীমান্তের কাঁটাতারের পাশে গেলে বিএসএফ গুলি করলে ঘটনাস্থলে এক কিশোর নিহত হয়। এঘটনায় অরোও ২ জন আহত হয়। আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। তাদের বাড়ি চট্রগামে। নিহতের লাশ এখনো ফেরত পাওয়া যায়নি। তবে সীমান্তে বিজিবি এবং বিএসএফ বৈঠক চলছে।এ বিষয়ে ৪৬ বিজিবি কমান্ডিং অফিসার লে: কর্ণেল মিজানুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park