1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে অসম পরকিয়া প্রেমের জেরে বৃদ্ধা নারীর রহস্যজনক মৃত্যু জেল হাজতে যুবক জেল হাজতে। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

রাজারহাটে অসম পরকিয়া প্রেমের জেরে বৃদ্ধা নারীর রহস্যজনক মৃত্যু জেল হাজতে যুবক জেল হাজতে।

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পঠিত


রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অসম পরকিয়া প্রেমের জেরে এক বৃদ্ধা নারীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ধারণা প্রেমিকের শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই মৃত্যু হতে পারে ওই নারীর।পুলিশ সন্দেহভাজন প্রেমিক মিথুন রায়কে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার ২৮শে জুলাই রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি বাঙ্গালপাড়া গ্রামের মৃত নুরুল হকের বিধবা স্ত্রী রোকেয়া বেগম (৫৩) ও পার্শ্ববর্তী ছত্রজিৎ গ্রামের জয়ন্ত রায়ের ছেলে মিথুন রায় (১৯) এর মধ্যে প্রায় এক বছর ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল।

তিন মাস আগে এ নিয়ে এলাকায় সালিশও হয়েছিল। এরপরও তাঁদের সম্পর্ক ছিল বলে স্থানীয়দের অভিযোগ।

গত শনিবার রাতে মিথুন রায় ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন রোকেয়া বেগমকে। তবে তিনি রাজি না হওয়ায় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রোকেয়া বেগম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে দাবি এলাকাবাসীর।

পরদিন রোববার সকালে অসুস্থ অবস্থায় তাঁকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রবিবার রাতে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে শনিবার রাতেই মিথুন রায়কে রোকেয়া বেগমের ঘর থেকে আটক করে স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালামের জিম্মায় রাখা হয়। পরে সোমবার সকালে বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁকে রাজারহাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, “তাদের মধ্যে সম্পর্ক ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মিথুন রায়কে আদালতে সোপর্দ করা হয়েছে।”

এ ঘটনা ঘিরে পুরো এলাকায় চলছে তীব্র আলোড়ন ও নানা গুঞ্জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park