1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুরের নালিতাবাড়ীতে ৩ মাদক কারবারি আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

শেরপুরের নালিতাবাড়ীতে ৩ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার; এসডি সোহেল রানা
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার; এসডি সোহেল রানা

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে পৃথক অভিযানে উপজেলার বাদলাকুড়া মোমেনা মার্কেট ও গোজাকুড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন ২৩ পিস ইয়াবাসহ আটক দক্ষিণ পলাশীকুড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে জহুর আলী (৩২) এবং ১৫০ গ্রাম গাঁজাসহ আটক গোজাকুড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও মৃত তৈয়ব আলী ছেলে আব্দুস সামাদ (৩৯)।
পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাদলাকুড়া মোমেনা মার্কেট ও গোজাকুড়া এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় ওই পৃথক এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে তাদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park