1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
করতোয়া নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু

করতোয়া নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

তারেক রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

মোঃ তারেক রহমান

শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:

অবৈধভাবে করতোয়া নদীতে বালু উত্তোলনের বিরুদ্ধে শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বাংলা ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধের ২ ড্রেজার শ্রমিককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি মাজার সংলগ্ন করতোয়া নদীতে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান। দণ্ডপ্রাপ্তরা হলো টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সাকালী গ্রামের মোঃ আব্দুল গফুর শিকদারের ছেলে আবু হানিফ (৫২) ও ফরিদপুর জেলার চরদর্শনী উপজেলার বাহারা গ্রামের মোমিন মাতবরের ছেলে মোঃ নান্টু (৩০)।

উল্লেখ্য, সম্প্রতি শাহজাদপুর উপজেলায় বালু দস্যুদের দৌড়াত্ব দিন দিন বেড়েই চলেছে। করতোয়া, বড়াল নদী সহ বিভিন্ন নদীর একাধিক স্থানে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে নদীপাড়ের বাড়িঘর ও কৃষি জমি ধ্বংস হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park