1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” — আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

বেলকুচিতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” — আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বেলকুচি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পঠিত

  1. বেলকুচি প্রতিনিধি

    “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ”—এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার, ২৬ জুলাই ২০২৫ বেলা ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। সহযোগিতায় ছিল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল “লাখো কণ্ঠে শপথ পাঠ”। এ সময় সবাই মানবিক, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারে নিজেদের উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।মানবিক ও নৈতিক দায়িত্ব নিয়ে একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার,দারিদ্র্য, সহিংসতা ও বৈষম্যহীন সমাজ নির্মাণের প্রতিশ্রুতি,নারীর নিরাপত্তা ও শিশু অধিকার রক্ষায় সক্রিয় অংশগ্রহণ,সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সমতা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ,অন্যায়, দুর্নীতি ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি মর্যাদাপূর্ণ মাতৃভূমি গড়ার দৃঢ় প্রত্যয়।

শপথ পাঠের পর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশপ্রেম, মানবতা ও সামাজিক মূল্যবোধভিত্তিক সংগীত, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান,বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,জুলাই যোদ্ধা নেতা মুসা হাসেমী,জুলাই কন্যা জান্নাতুল ফেরদৌস যুথী।

এছাড়াও, সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন “অলওয়েজ”-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি দুই পর্বে সম্পন্ন হয়।
প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় “লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠানে যুক্ত হয়ে অংশগ্রহণ করা হয়।দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় “সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা” শীর্ষক এক আলোচনা সভা।

এই ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়িত্ববোধ জাগ্রতকরণ এবং সক্রিয় নাগরিকত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park