1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নৌবাহিনী কর্তৃক সাগরে ভাসমান মহেশখালীর ১৮ জেলে ও ট্রলার উদ্ধার... - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ

নৌবাহিনী কর্তৃক সাগরে ভাসমান মহেশখালীর ১৮ জেলে ও ট্রলার উদ্ধার…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীর অদূরে বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভেসে থাকা এফ বি হাবিবা নামক একটি মাছ ধরার ট্রলার এবং এর বিপদগ্রস্ত ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। 

২২ জুলাই (বুধবার) নিয়মিত টহলের অংশ হিসেবে বঙ্গোপসাগরে দায়িত্ব পালনের সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ মহেশখালী থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল পশ্চিমে একটি মাছ ধরার ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়।

জাহাজের ক্রু-সদস্যরা লক্ষ্য করেন- ট্রলারটির জেলেরা বিপদসংকেত প্রদর্শন করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে যুদ্ধজাহাজটি ট্রলারের দিকে এগিয়ে যায়। কাছে পৌঁছে নৌবাহিনীর সদস্যরা জানতে পারেন- ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জেলেরা বিগত চার দিন ধরে গভীর সমুদ্রে ভেসে আছেন। এ সময় তাদের খাদ্য ও বিশুদ্ধ পানির মজুদ শেষ হয়ে গিয়েছিল এবং তারা চরম কষ্টে ছিলেন।

পরিস্থিতির তাৎক্ষণিক গুরুত্ব অনুধাবন করে নৌবাহিনীর সদস্যরা জেলেদের জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এরপর ট্রলারটি ও এর ১৮ জেলেকে নিরাপদে কুতুবদিয়া উপকূলে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে সবাই সুস্থ আছেন।

উদ্ধার হওয়া জেলেরা জানান- তারা ভোলা জেলার মনপুরা এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিলেন। বিপদের মুখে প্রাণ বাঁচানোয় এবং নিরাপদে পরিবারের কাছে ফেরত পৌঁছানোর সুযোগ করে দেওয়ায় তারা বাংলাদেশ নৌবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দেশের সমুদ্রসীমা রক্ষা, ব্লু-ইকোনমি সংরক্ষণ, চোরাচালান প্রতিরোধ ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় একাধিক যুদ্ধজাহাজের মাধ্যমে দিনরাত টহল পরিচালনা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park