1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে ক্রয় করা সম্পত্তিতে ভোগ দখলে বাধা, হয়রানির অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

গোয়াইনঘাটে ক্রয় করা সম্পত্তিতে ভোগ দখলে বাধা, হয়রানির অভিযোগ

রুবেল আহমেদ,স্টাফ রিপোর্টার,সিলেট :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯১ বার পঠিত

রুবেল আহমেদ,স্টাফ রিপোর্টার,সিলেট :

সিলেটের গোয়াইনঘাটে ক্রয় করা সম্পত্তিতে ভোগ দখলে বাধা এবং হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের বুগুইল কান্দি গ্রামের নসিব উদ্দিন, আব্দুল বারী,লতা বিবি ও সামছুল ইসলাম একই গ্রামের শাহ আলমের পিতা মৃত ইরফান আলীর কাছ থেকে ৮৪ ও ৮৫ সালে দুই দলিলে বাড়ির জায়গা ক্রয় করেন। দলিল মোতাবেক তারা সেই জায়গায় বসবাস ও ভোগ দখল করিয়া আসিতেছেন। ইরফান আলি মারা যাওয়ার পরে তার ছেলে শাহ আলম ভোগ দখলে নানা রকম হয়রানি ও বাধা দিতে থাকে। এমনকি মাঝে মাঝে টাকা দাবি করে এবং বাড়িতে থাকা গাছ বাঁশ কাটতে গেলে সে বাধা নিষেধ করে। বাড়ির সামনের নদীতে চর হয়ে সেখানে বালু জমেছে। সেই জায়গায় দেখে মৃত ইরফান আলীর ছেলে শাহ আলমের লোভ আরো বেড়ে গেছে বলে জানান ভুক্তভোগীরা। বাড়ির সামনে নদীর পাড়ে লাগানো বাঁশ মোর্তার গাছ কাটতে গেলে সে তার স্ত্রী ও মেয়েদেরকে দিয়ে ঝগড়া বাধানোর চেষ্টা করে। ভুক্তভোগীরা বলেন মেয়ে লোক হওয়ায় আমরা কিছু বলতে পারি না। গত বছর আওয়ামীলীগের এক ব্যক্তিকে হাত করে এই জায়গা থেকে তিন লক্ষ টাকার বালু বিক্রি করে নিয়ে যায়। থানায় অভিযোগ করেও কোন সুবিচার পাননি তারা। গত এক বছর এই বিষয় নিয়ে গ্রামে সালিশ হয়েছে। শাহ আলম কোন কাগজপত্র দেখাতে পারেনি। এ বছর আবার এই জায়গা থেকে বালু বিক্রির পায়তারা করছে এবং ভুক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানি ও মামলা দেওয়ার ভয় দেখায় শাহ আলম।
এ ব্যাপারে বুগুইল কান্দি গ্রামের কুদ্দুস আলী বলেন,বিগত এক বছর গ্রামবাসী এই বিষয় নিয়ে সালিশ বিচার করেছেন। শাহ আলম কোন কাগজপত্র দেখাতে পারেনি। গ্রামবাসীর সাথে সে অসদআচরণ করেছে।
বিষয়টি নিয়ে শাহ আলমের কাছে জানতে চাইলে তিনি হাউ মাউ করে কেঁদে বলেন, আমি জমিদারের ছেলে ছিলাম। ভাগ্যক্রমে আজ পথের ভিখারি। তিনি বলেন এই সময় আমার বাবা অসুস্থ ছিলেন,এই সুযোগে তারা সব জায়গা দলিল করে নিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park