1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
- বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুরে বিদ্যুৎ সরবরাহ (পিডিবি) এর অফিস থেকে ৮ কিলোমিটার দুরে স্থানান্তরের জনদুর্ভোগমূলক সিদ্ধান্ত বাতিল এবং স্থানীয়ভাবে উপজেলা সদরে বহাল রাখার দাবিতে মানববন্ধন হয়েছে। বিদ্যুৎ সরবরাহ (পিডিবি) এর অফিস অন্যত্র সরিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীগন, বিদ্যুৎ গ্রাহকবৃন্দ এবং সর্ব সাধারণ। শনিবার (১৯ জুলাই) বিকাল ৪ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর পয়েন্টে ৪ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। আবুল লেইছ এর এর সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল ওয়াহিদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য  রাখেন সাংবাদিক আমিনুর রহমান জিলু, সাংবাদিক আলী হোসেন খান, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, মামুনুর রশীদ, জগন্নাথপুর বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিল, আলী আকবর প্রমুখ। 

বক্তারা বলেন, জগন্নাথপুরের স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন। তারা মনে করেন, বিদ্যুৎ অফিসটি উপজেলা সদরেই থাকা উচিত, কারণ এতে জনসাধারণের সুবিধা হয়। স্থানান্তরের ফলে জনসাধারণের ভোগান্তি বাড়বে বলে তারা মনে করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park