
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলতে চাই, তাঁরা ভেবে ছিল ২/৩টা আসন দেখিয়ে ক্ষমতার ভাগবাটোয়ারা লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নিবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় নাই”।
তিনি আরও বলেন, এত মানুষের জীবন যাওয়ার পরও যদি তারা মনে করে, দেশ আগের বন্দোবস্তে ফিরে যাবে তাহলে বলে দিতে চাই গণঅভ্যুত্থান-এর শক্তি এখনো মাঠে আছে।
শনিবার (১২ জুলাই) দুপুর ২ টার দিক সাতক্ষীরা খুলনা রোড মোড়ে ‘শহীদ আসিফ চত্বরে’এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এখনো রেল সুবিধা পাননি। শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু ব্যবস্থা রক্ষা করতে হলে, সুন্দরবন রক্ষা করতে হলে— জাতীয় নাগরিক পার্টির পাশে থাকতে হবে। চাঁদাবাজদের ভয় পাওয়ার কিছু নেই। যেই দেশের ছাত্র-জনতা ১৬ বছরের স্বৈরাচারী হাসিনাকে দিল্লি পাঠাতে পারে, তারা চাঁদাবাজদের ভয় পায় না।
নাহিদ ইসলাম বলেন, গত ৫ আগস্ট আমরা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম। বলেছিলাম— আসুন দেশটাকে পুনর্গঠন করি। বিভাজন দূর করি। কিন্তু তারা সে প্রস্তাবে সাড়া দেয়নি। তারা বলেছে ৩ মাস বা ৬ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু সংস্কারের কোনো বিষয়েই তাদের সম্মতি পাওয়া যায়নি।
এর আগে জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলার সমন্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে পথ সভায়
দুপুর প্রায় ১ টার দিক খুলনা থেকে গাড়িবহর সাতক্ষীরা পৌঁছায়।এসময় কুমিরা বাজার এলাকায় তাদের বরণ করে নেয়া হয়।পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ।