1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই আগস্ট এর সাংবাদিক যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা দরকার – সিআরএ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জুলাই আগস্ট এর সাংবাদিক যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা দরকার – সিআরএ

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮৯ বার পঠিত


‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

‎জুলাই আগস্ট এর নিহত ও আহত সাংবাদিক যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা দরকার – বললেন সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিন ও সংগঠনের নেতৃবৃন্দ এবং চট্টগ্রামে কর্মরত অন্যান্য সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দরা ।

‎২০২৪ এর জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে শহীদ ছয় সাংবাদিক সহ শতাধিক আহত সাংবাদিকদের পাশে দাঁড়াতে অন্তবর্তী কালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে সাংবাদিক বক্তারা।
‎এ সময় সাংবাদিকদের মাঠে কাজ করার জন্য জীবন নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম কর্তৃপক্ষগুলোকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছেন সাংবাদিকরা।


মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নগরীর চেরাগী পাহাড় এলাকায় লুসাই হলে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র উদ্দ্যোগে গতজুলাই আগস্টে নিহত ছয় সাংবাদিকদের স্মরণ সভায় সাংবাদিক বক্তারা এ আহ্বান জানান।

‎চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক আমীনুল হক শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিআরএ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন।

‎স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও কথা সাহিত্যিক কামাল পারভেজ, দৈনিক সকালে সময়ের ব্যুরো প্রধান এস এম পিন্টু, মাইটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, সিআরএ’র সিনিয়র সহ সভাপতি আজিজুল হক আজীজ, বিএমইউজে চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম সিআরএফ’র সাংগঠিনক সম্পাদক তানভীর আহমেদ, ব্যবসায়ী মিজানুর রহমান পারবেজ, সাংবাদিক নজরুল ইসলাম, ইসমাইল ইমন, রাজু আহমেদ, রুমেন চৌধুরী, জুবায়ের উদ্দিন বাবর, জুনায়েদ আহমেদ, এবাদুল হক, শাফায়াত মোরশেদ সহ অন্যান্যরা।
‎বক্তারা বলেন, এক বছর পার হয়ে গেলেও গত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের নিহত ছয় সাংবাদিকদের জন্য সামান্য কিছু অনুদান ছাড়া আর কিছু করা হয় নি।

‎এসব জুলাই আগস্ট এর সাংবাদিক যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা দরকার, তবেই ছাত্র আন্দোলনের ইতিহাস পরিপূর্ণতা লাভ করবে।
‎পরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ছয় সাংবাদিকদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

‎এসময় চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্যরা সহ চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park