1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তাঁত, ভ্যান-রিকশা, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সদস্য সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ

তাঁত, ভ্যান-রিকশা, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সদস্য সমাবেশ অনুষ্ঠিত

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৬২ বার পঠিত

চৌহালী(সিরাজগঞ্জ)সংবাদদাতা:

(৫ জুলাই) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার উদ্যোগে তাঁত, ভ্যান-রিকশা, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুরে ধুলিয়াবাড়ি হাজী আঃ কদ্দুস জুনিয়র স্কুল হল রুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপত্বিত করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া অঞ্চল টিম সদস্য জনাব মাওঃ মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সিরাজগঞ্জ জেলা সভাপতি এ্যাডঃ মোঃ ছাইদুল ইসলাম খান, চৌহালী উপজেলা
ট্রেড ইউনিয়নের প্রধান উপদেষ্টা জনাব ডাঃ মোঃ সেলিম রেজা, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ও ব্যবসায়ী নেতা চিকিৎসক মোঃ মোফাজ্জল হোসেন, তাঁত শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়া, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন সভাপতি মোঃ সেলিম মন্ডল, রিক্সা ভ্যান ট্রেড ইউনিয়ন সভাপতি মোঃ নুর আলম, শ্রমিক নেতা শাহজালাল, ট্রেড ইউনিয়ন নেতা সবুজ আলী, আঃ হামিদ প্রমূখ।

সমাবেশে বক্তাগণ বলেন, ইসলামী শ্রম নীতি বাস্তবায়নে ট্রেড ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করা হয়। ওই আন্দোলন শ্রমিক ভাইদের পক্ষে রায় আসে। আরো বলেন যদি একটি ট্রেড ইউনিয়ন থাকে ওই টেড ইউনিয়নের কোন কর্মী যদি আহত হয়, অথবা তার সন্তানকে লেখাপড়া করাতে পারছেনা আবেদন করলে সম্পূর্ণ সুযোগ সুবিধা পাওয়া যাবে। সেই সাথে শ্রমিক মালিক দর কষাকষি করতে পারবে এবং শ্রমিকরা অধিকার ফিরে পাবে।

ট্রেড ইউনিয়ন শ্রমিক ভাইদের জন্য একটি অগ্রণী ভূমিকা রাখবে। আরও বলেন ৭৫ থেকে ৮০ % ভোট শ্রমিক ভাইদের তাদের ভোট নিয়ে এ দেশের সরকার ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তাদের উপরে জুলুম করে। তাই আমাদেরকে আমাদের ভোট নষ্ট করা যাবে না। আমাদের ভোট দিয়ে ইসলামী সরকার গঠন করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park