1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীতে প্রিপেইড বিদ্যুৎ মিটার বসানোর প্রতিপাদে নেসকো অফিস ঘেরাও - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

ঈশ্বরদীতে প্রিপেইড বিদ্যুৎ মিটার বসানোর প্রতিপাদে নেসকো অফিস ঘেরাও

সজীব হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১২০ বার পঠিত


মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা  ।।

ঈশ্বরদীতে প্রিপেইড বিস্টাফদ্যুৎ মিটার বসানোর প্রতিপাদে নেসকো অফিস ঘেরাও কর্মস‚চি পালিত হয়েছে। বুধবার সচেতন নগরবাসী ফোরামের আহবায়ক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভানের সভাপতিত্বে ও সচেতন নগরবাসী ফোরামের মুখ্য সংগঠক রাগীব আহসান রিজভী রেজার উপস্থাপনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঈশ্বরদী উপজেলার সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর নেতা মো: কামাল হোসেন বিশ্বাস, সাংবাদিক মো: ইউসুফ আলী, ৮নং ওয়ার্ড বি এন পি নেতা  মো: জাকারিয়া , সংগীত নিকেতনের পরিচালক ও জাসাস নেতা বিশিষ্ট শিল্পী মিজানুর রহমান মিন্টু,  হোমিওপ্যাথিক ডাক্তার ডাক্তার আনোয়ার হোসেন, বিএনপি নেতা মো: ভাষা ফকির, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য  মো: হাবিবুর রহমান, মো: সাঈদ হোসেন, মো: ইয়ারুল ইসলাম ঠান্ডা শাহ, ঈশ্বরদী উপজেলা প্রজন্ম দলের সদস্য সচিব মো : তামিম হোসেন বিশ্বাস,  শ্রমিক নেতা আকরাম হোসেন,  ওয়ার্কশপ মালিক ভুলু, সংবাদ কর্মী জীবন ইসলাম শিশির, নারী নেত্রী মোছা : চম্পা খাতুন, কায়েদে আজম, মো: হাসান , বিএনপি কর্মী আব্দুল হাকীম,শ্রমিক নেতা নায়েব আলী, । সার্বিক তত্ত¡াবধানে ছিলেন সচেতন নগরবাসী ফোরামের উপদেষ্টা সদ্য হাসিনা হত্যাচেষ্টা মামলা থেকে কারামুক্ত বি এন পি নেতা এ কে এম ফিরোজুল হক পায়েল । বক্তারা ঈশ্বরদীতে প্রিপেইড বিদ্যুৎ মিটার বসানো বাতিলের ঘোষনা বিভিন্ন পত্রিকা মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে প্রচারের দাবি করেন,। তারা এই দাবি পুরণ করা না হলে এবং প্রিপেইড মিটার বাসানোর চেষ্টা করা হলে ঈশ্বরদীবাসী কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে তার দায় দ্বায়িত্ব নেসকো কর্মকর্তাদের বহন করতে হবে বলেও হুঁসিয়ারী উচ্চারণ করে বক্তব্য দেন।

একই দাবিতে তারা গত ২৮ জুন ২০২৫ বিকালে এক মতবিনিময় সভায় এই মিটার বসানোর লাভ ক্ষতির বিষয় নিয়ে ঈশ্বরদীবাসীর সাথে আলোচনায় অংশ নেন। সচেতন নগরবাসী ফোরামের আহবায়ক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভানের সভাপতিত্বে ও সচেতন নগরবাসী ফোরামের মুখ্য সংগঠক রাগীব হাসান রিজভী রেজার উপস্থাপনায় আলোচনায় অংশ গ্রহন করেন বি এন পি নেতা ও ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, আইন সহায়ক কেন্দ্র আসোক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো : হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park