1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
- বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযানে ৬ গরুচোর গ্রেপ্তার, উদ্ধার ২টি চুরি হওয়া গরু আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ।

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৭৭ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করায় রোববার বিকাল ৪টায় আনন্দ উল্লাসে উজ্জীবিত হয়ে গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আয়োজনে কলেজ ক্যাম্পাস চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আনন্দ মিছিল শেষে গোয়াইনঘাট সবিজ বাজারের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সরকারি কলেজের ছাত্র দলের নবগঠিত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বিগত দিনের প্রতিটি আন্দোলন সংগ্রামে গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদল রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আগামীতে তারা কেন্দ্র ঘোষিত দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীল এবং ছাত্রদলের কর্মীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park