1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী 

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাটে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও  প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল ১০ টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে সেমিনার ও প্রদর্শনী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সাইন্টিফিক অফিসার জনাব এ এইচ এম শফিউল ইসলাম মোল্লা জামাল।

আরও বক্তব্য রাখেন, সিনিয়র সাইন্টিফিক অফিসার সাদিকুল আজম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা ভিডিপি অফিসার সেলিনা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে, বিসিএসআইআর এর প্রতিনিধিবৃন্ধ প্রজেক্টরের মাধ্যমে পর্দায় তাদের কার্যক্রম ও প্রযুক্তি বিষয়ক উপস্থাপনা করেন। এসময় এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণসহ নানা বিষয়ে অজানা তথ্য জানানো হয়।

সবশেষে অতিথিবৃন্দরা উপজেলার বিভিন্ন দপ্তর ও স্কুল-কলেজের ১০ টি স্টল প্রদর্শণী মেলায় অংশ নেয়া স্টল গুলো পরিদর্শন করে তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park