1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দ্বীনি শিক্ষা অজর্ন মুসলমানদের নৈতিক দায়িত্ব- সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

দ্বীনি শিক্ষা অজর্ন মুসলমানদের নৈতিক দায়িত্ব- সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী মো. তৌরিছ মিয়া, মো. আজাদ  মিয়া এবং তাদের পরিবারের সদস্যদের উদ্যোগে প্রতিষ্ঠিত আর-রাহমান হাফিজিয়া মাদরাসার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন আমাদের প্রত্যেক মুসলমানের  নৈতিক দায়িত্ব দ্বীনি শিক্ষা অর্জন। এই দ্বীনি শিক্ষা অর্জনে যুক্তরাজ্য প্রবাসী মো. তৌরিছ মিয়া, মো. আজাদ মিয়া ও তাদের পরিবার কর্তৃক আর-আর-রাহমান হাফিজিয়া মাদ্রাসা স্থাপন বিশাল মহতি উদ্যোগ। শিক্ষার্থীরা এই মাদরাসা থেকে  কুরআনের জ্ঞান অর্জন করে সমাজে প্রচার ও প্রসার ঘটাবেন। ভবিষ্যত প্রজন্মের জন্য এটি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে।” 

বৃহস্পতিবার (১২জুন) দুপুরে মইজপুর গ্রামে প্রতিষ্ঠিত আর-রাহমান হাফিজিয়া মাদরাসায় উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মো. তৌরিছ মিয়া। আর- রাহমান হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মো. আজাদ মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ্ব  আতাউর রহমান, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, বাংলাদেশ প্রেসের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল খান, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান, এসনিক সিলেটের সাধারণ সম্পাদক জুনাইদ আব্দুল গুলজার, মহানগর বিএনপি নেতা মো. শুকুর, দিনার আহমদ,আলা উদ্দিন মিয়া,শাহিন দেওয়ান,এনটিভি ইউরোপ এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. আব্দুল হাই, পাটলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য  জাহির আলী, তরুন সমাজ সেবক হাফিজুর রহমান, বিশিষ্ট মুরুব্বি আফসুস মিয়া,গফুর মিয়া, সাজাদ মিয়া,মছব্বির মিয়া,নুর মিয়া প্রমুখ। মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ অতিথিবৃন্দ সড়ক পথে মাদরাসায় এসে পৌছলে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park