1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লেখক প্রসূন বিশ্বাসের শত পঞ্চশর সমগ্র:- বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

লেখক প্রসূন বিশ্বাসের শত পঞ্চশর সমগ্র:-

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৮২ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- ছোটবেলা থেকেই লেখার একটা অদম্য আগ্রহ ছিলো । আর তার ফলস্বরূপ স্কুলের ম্যাগাজিনে প্রথম লেখা বেরোয় “জিলিপিরানী”নামক কবিতা টি। তার পর সংসার এর চাপে চাপা পড়া ইচ্ছে টা জেগে ২০২২ সালে একটি সাহিত্য পত্রিকায় “ঘ্রান” বলে একটি গল্প প্রকাশ পাওয়ার পর। আর সেই লক্ষ্য ধরে আজ এই তৃতীয় সংকলন এর স্বপ্ন পূরণ । বর্তমানে বিশ্ব দর্পণ সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও বিশ্ব দর্পণ সাহিত্য পত্রিকা প্রকাশনীর প্রকাশকের এর ভূমিকা পালন করছি।আমার প্রথম কাব্য সংকলন হলো শ্যামাঞ্জলী। লিমেরিক ও পরমাণু গল্পের সংমিশ্রণে প্রকাশিত হয়েছে।আমার দ্বিতীয় সংকলন “অর্ধাঙ্গিনী”।এই সংকলন ৯০টি বত্রিশা কবিতা ও ৪০ টি অনন্য কবিতার সংমিশ্রণে প্রকাশ পেয়েছে।আমার এই তৃতীয় কাব্য সংকলন শত পঞ্চশর সমগ্ৰ একশত নির্বাচিত পঞ্চবান কবিতার সমন্বয়। এই আন্তর্জাতিক পঞ্চবান কবিতার স্রষ্টা কবি সাহিত্যিক, সংগঠক ও পরমাণু গল্পের উদ্ভাবক সুশান্ত ঘোষ মহাশয়। অসময়ে বসে থাকার সময়ে অবচেতন মনের কথা এই সংকলনে পঞ্চবান কবিতা হয়ে ধরা দিয়েছে। আমার এই কলমে চেষ্টা করেছি প্রকৃতি, প্রতিবাদ, প্রেম ও বিশ্বাস ও বর্তমান সময়ের প্রেক্ষাপটের নানা দিক কে পঞ্চবান কবিতায়
তুলে আনতে।
পঞ্চবান কবিতা পাঁচ শব্দ ও পাঁচ লাইনে গদ্য ও অন্তমিল এই দুই ভাবেই রচিত হয়। পঞ্চবান কবিতা সর্বদা পাঁচটি লাইনের হবে । কোন অবস্থাতেই পাঁচ লাইনের বেশি বা কম হবে না। পঞ্চবান কবিতার প্রতি লাইনে পাঁচটি শব্দ ব্যবহার করতে হবে। কোন অবস্থাতে কম বা বেশি নয়। পঞ্চবান কবিতা গদ্যে বা পদ্যে, মাত্রা বা ছন্দে লেখা যেতে পারে। পঞ্চবান কবিতা একটি পূর্ণাঙ্গ কবিতা স্বভাবতই পঞ্চবান কবিতায় সবসময় একটি সঠিক বার্তা থাকবে। পঞ্চবান কবিতায় একটি সঠিক নামকরণের ব্যবস্থা করতে হবে।
আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই পঞ্চবান কবিতার গ্ৰন্থ। আপনাদের আশীর্বাদ আমার উপর বর্ষিত হোক এই আশা রাখি। এই তৃতীয় কাব্য সংকলন এর হাত ধরে সাহিত্য জগতে প্রবেশপথ আরো সুগম হোক এই আশা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park