1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৬১ বার পঠিত

মোঃকোরবান আলী রিপন উল্লাপাড়া (সিরাজগঞ্জ),প্রতিনিধি :

২৮/০৫/২০২৫ ঢাকা বিভাগীয়  তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে উত্তরবঙ্গের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদটুকুর সার্বিক তত্ত্বাবধানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য  সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক   জনাব সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে প্রায় তিন হাজারের বেশি যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মী নিয়ে সমাবেশে উপস্থিত হয়।সমাবেশে প্রবেশের পূর্বে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। ব্যক্তব্যে জনাব সাইদুর রহমান বাচ্চু অতিদ্রুত জাতীয় নির্বাচনের দাবী জানান। তিনি আরো বলেন যদি দ্রুত জাতীয় নির্বাচন না দেয় তাইলে অতীতে যেমন বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সাথে নিয়ে এই স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে আপনাদের বিরুদ্ধেও কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।আপনি আপনার ইমেজটা রক্ষা করেন।এদেশের সাধারণ মানুষ ও যুবসমাজ বিএনপি ও তারেক রহমানের পক্ষে আছে।যত সংস্কার আছে তা ডিসেম্বরের মধ্যে করেন। এবং এরপর অতিদ্রুত জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন।এদেশের মানুষ চায় একটা নির্বাচিত সরকার।তারা তাদের ভোটের অধিকার ফেরত চায়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ বলেন জনাব সাইদুর রহমান বাচ্চু বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। তিনি বিগত দিনেও সারা দেশের সকল কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রামগুলো সবাইকে সাথে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সফল করেছেন। রাজনীতি তার ধ্যান ধারণা। কোন প্রোগ্রামের ঘোষণা হলেই দিনরাত পরিশ্রম করেন প্রোগ্রাম সফল করার জন্য। আজকের প্রোগ্রাম সফল হওয়ার পরে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ  করেন।জনাব সাইদুর রহমান বাচ্চু একজন কর্মীবান্ধব নেতা। সকল কর্মসূচি সফলভাবে পালন করার জন্য ইতিমধ্যে তিনি সকলের প্রশংসা করিয়েছেন। বর্তমান জনাব সাইদুর রহমান নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা বিএনপি ঐক্যবদ্ধ আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park