1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচশতাধিক মানুষকে দই মিষ্টি খাওয়ায়ে মন্ডল সুইটস এর শুভ উদ্বোধন  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ৯ আসামি গ্রেপ্তার বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব

পাঁচশতাধিক মানুষকে দই মিষ্টি খাওয়ায়ে মন্ডল সুইটস এর শুভ উদ্বোধন 

মোঃ ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে এই প্রথম নিজ ডেইরি ফার্মের দুধ দিয়ে এবং অভিজ্ঞ কারিগরের মাধ্যমে  তৈরি দই,মিষ্টি ঘি ক্ষিরসার মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে মন্ডল সুইটস এর শুভ উদ্বোধনের দিনে পাঁচ শতাধিক মানুষের মুখে দই মিষ্টি তুলে দেন আসাদুজ্জামান মুক্তা।

শুক্রবার (২৩ মে) বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের টাটকপুর মেইন রোড সংলগ্ন রজব আলী মন্ডল প্লাজায় অর্ধ সহস্রাধিক মানুষের দোয়া ও পরবর্তীতে প্রত্যেককে দই, মিষ্টি খাওয়ানোর মধ্য দিয়ে মন্ডল সুইটস এর শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ।

আসাদুজ্জামান মুক্তা বলেন, আমার ডেইরি ফার্ম থেকে প্রতিদিন ১৫০-২০০ লিটার দুধ পেয়ে থাকি‌ যা আমি আগে বাহিরে বিক্রয় করতাম।এই ডেইরি ফার্ম নিয়ে আমার স্বপ্ন ছিল একটি মানসম্মত দই ও মিষ্টান্ন ভান্ডার করার ।আজ মন্ডল সুইটস নামে একটি প্রতিষ্ঠান করতে পারায় ভালো লাগছে।

মন্ডল সুইটস এ সকল প্রকার দই , মিষ্ট ও ঘী পাইকারী ও খুচরা বিক্রয় করা হয় এবং যে কোন অনুষ্ঠানর জন্য দই, মিষ্টি ও ঘী এর অর্ডার নেওয়া হয়। এখানে রসোগোল্লা প্রতি কেজি ৩০০ টাকা,দই প্রতি কেজি ২৫০ টাকা,কাপ দই ৩০ টাকা,পন্স প্রতি কেজি ৩৫০ টাকা,ল্যানচা প্রতি কেজি ৫০০ টাকা,লাল ল্যানচা প্রতি কেজি ৪৫০ টাকা,খিল ল্যানচা প্রতি কেজি ৪৫০ টাকা,লাল চমচম প্রতি কেজি ৩৫০ টাকা, গুড়ের সন্দেশ প্রতি কেজি ৫০০ টাকা, কাঁচা ছানা প্রতি কেজি ৫৫০ টাকা, সাদা চমচম প্রতি কেজি ৩৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park