1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ইয়াবা ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে ইয়াবা ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৩

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মাদক মামলায় এজাহারনামীয় ২জন আসামী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১জন আসামী সহ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বুধবার (১৫ মে) থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা নেতৃত্বে এসআই মো. হামিদুর রহমান সহ একদল পুলিশ জগন্নাথপুর থানা এলাকায় রাত্রীকালীন ডিউটি করাকলীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব ভবানীপুর গ্রামে আসামী মো. ইমরান হক এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বের ঢালাই রাস্তার উপর কতিপয় লোকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। এই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ২০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট জব্দ করে পৌর সদরের পূর্ব ভবানীপুর গ্রামের মো. শামসুল হকের ছেলে শহিদুল ইসলাম রাজন (২৩) একই গ্রামের হাজী ফিরোজুল হক গ্রামের মো. ইমরান হক (৩২) গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  রুজু করা হয়। অপর অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী পৌরসদরের হাজী তেরাব আলী জৈন উদ্দিনকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের অভিযানে মাদক মামলায় এজাহারনামীয় ২জন আসামী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১জন আসামী সহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park