1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু গ্রেপ্তার। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু গ্রেপ্তার।

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৫১ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বনশ্রীতে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাজিম উদ্দিন আহমেদ ধনু ১৯৬৬ সালের ২৩ মার্চ ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ী ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতা মুক্তিযোদ্ধা, আফসার বাহিনীর প্রতিষ্ঠাতা ও কমান্ডার প্রয়াত আফসার উদ্দিন আহমেদ এবং মাতা খায়রুন নেছা আফসারও মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ধলিয়া বহুলী স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করে ঢাকায় চলে আসেন। উত্তরা ইউনিভার্সিটি ও জগন্নাথ কলেজে তিনি পড়াশোনা করেন। তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি অনার্স, রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস এবং এলএলবি।

কাজিম উদ্দিন আহমেদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ১৯৮৫ সালে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৮৭ সালে জগন্নাথ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।

১৯৮৯ সালে ভালুকা উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পান। ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

১৯৯৪ থেকে ২০০২ সাল পর্যন্ত ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে ভালুকা যুবলীগের সভাপতি নির্বাচিত হয়ে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

২০০৩ সালে তিনি ভালুকা উপজেলা ও ভালুকা পৌর আওয়ামী লীগের সদস্য হন। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলা, ভালুকা উপজেলা এবং ভালুকা পৌর আওয়ামী লীগের সদস্য।

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park