1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হিন্দু ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শাখা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

হিন্দু ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শাখা

মোঃইয়াকুব আলী তালুকদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২০৮ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।

আজ ১৩ মে মঙ্গলবার ,,,
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাম্মনগাতী গ্রামের গ্রাম পুলিশ শ্রী স্বপন কুমারের মেধাবী সন্তান শ্রী সুব্রত কুমারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখা।

গত ০৮ মে বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহর শাখার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এসএম শামীম রেজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুব্রতের নিজ বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেন।

সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সুব্রত কুমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের “খ” ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৬৫ তম স্থান অর্জন করে। তবে পারিবারিক অস্বচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়ে। এই খবর পেয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখা তার পাশে গিয়ে দাঁড়িয়েছে।
ছাত্র শিবিরের এমন সহযোগিতা পেয়ে সুব্রত কুমার ও তার পরিবার কৃতজ্ঞতা স্বীকার করেন।
শিবির সভাপতি জনাব এসএম শামীম রেজা বলেন ছাত্রদের যেকোন সময় যেকোন সমস্যা সমাধানের জন্য ছাত্র শিবির কাজ করে। তিনি আরও বলেন সুব্রত কুমারের শিক্ষা জীবন শেষ করা পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করবো ইনশা আল্লাহ।
এ সময় আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park