1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাধ্যমিক স্কুল সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে শিক্ষক সমন্বয় পরিষদ গঠন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা।

মাধ্যমিক স্কুল সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে শিক্ষক সমন্বয় পরিষদ গঠন

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক স্কুল সমিতি ও মাদরাসা শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে বিকেলে স্কুল সমিতি’র সভাপতি মোঃ শব্বির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মাদরাসা সমিতি’র সাধারণ সম্পাদক ড. সৈয়দ রেজওয়ান আহমদের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তাগণ জগন্নাথপুর উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থীর প্রকৃত মানুষ হয়ে ওঠার পেছনে পিতা-মাতার চেয়ে শিক্ষকগণের অবদান কোন অংশে কম নয়। অথচ বর্তমান সময়ে শিক্ষার্থী কর্তৃক শিক্ষকবৃন্দের সাথে যেসব আচরণ দেখাচ্ছে, কোমলমতি প্রাণপ্রিয় শিক্ষার্থীদের শিক্ষক মন্ডলীর মুখোমুখি দাঁড় করানো আমাদের জন্য দূর্ভাগ্যজনক। সুতরাং শিক্ষার্থীদের সঠিক পথে রেখে শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন রাখতে দেশের সকল পেশা শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

আমরা বিশ্বাস করি; ছাত্রদের আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পূণরুদ্ধারসহ একটি সুশৃংখল ও শান্তিময় অবস্থা বিরাজমান রয়েছে। আমরা তাদের অর্জনকে গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করি। ইদানীং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে একটি মহল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিভিন্ন অজুহাতে বিশৃংখল পরিবেশ সৃষ্টি করে ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল সফলতাকে ম্লান করে দিচ্ছে। আমরা বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার উদাত্ত আহবান জানাই।

সভায় শান্তি প্রিয় জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন রাখার প্রায়াসে “শিক্ষক সমন্বয় পরিষদ, জগন্নাথপুর” নামে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

জগন্নাথপুরে স্কুল ও মাদরাসা শিক্ষকদের উদ্যোগে শিক্ষক সমন্বয় পরিষদ’র দায়িত্বশীলরা হলেন, আহবায়ক হলিয়ারপাড়া জা. কা. সুন্নীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, যুগ্ম আহবায়ক পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নজির উদ্দিন আহমদ, সদস্য যথাক্রমে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ, শ্রীরামসি হাইস্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাজের আলী, ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, পাইলগাঁও বি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম, চিলাউরা দারুসসুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা তাজুল ইসলাম আলফাজ, অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নসির আলী, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার মুপার মাওলানা সালেহ আহমদ।

সভায় উপস্থিত ছিলেন, শাহারপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, অধ্যক্ষ মোহাম্মদ হারুন অর রশীদ, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম, সুপার মাওলানা সোলায়মান হেকীম, প্রধান শিক্ষক মোঃ আমীর হামজা, প্রধান শিক্ষক এইচ, এম, আজমল, প্রধান শিক্ষক শামীম আহমদ, প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান, সুপার মাওলানা নূরুল ইসলাম, প্রধান শিক্ষক পিন্টু রঞ্জন সরকার, প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাস, সুপার মাওলানা তাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক পঙ্কজ কান্তি তালুকদার, সহকারী শিক্ষক মাওলানা ফয়েজ উদ্দিন, সহকারী শিক্ষক মাওলানা আকবর আলী প্রমূখ। সবশেষে উপস্থিত শিক্ষকবৃন্দ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশীরুল ইসলামের সাথে উল্লেখিত পরিস্থিতির বিষয়টি নিয়ে আলোচনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park