1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগে এক ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগে এক ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৫১ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম (লালমরিরহাট)

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম চৌরাস্তা থেকে
অবৈধ দখলদার উচ্ছেদের সময় ভ্রাম্যমাণ আদালতে হামলা করায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে পাটগ্রাম পৌর শহরের ফুটপাত ও সড়কে থাকা অবৈধ দোকানপাট অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। এসময় কয়েকটি দোকানি ভ্রাম্যমাণ আদালতের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত তাজুল ইসলাম (৩৩) নামের একজনকে আটক করে।

আদালত সুত্র জানা যায়, বিকেলে তাজুল ইসলাম পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জের নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে হুমকি ও আক্রমণ করায় ১৮৬০ সালের ১৮৯ ধারার দণ্ডবিধিতে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, ভ্রাম্যমাণ আদালতের দণ্ডপ্রাপ্তকে ইতমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচরক ও পাটগাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, অনেকদিন ধরে পৌরসভার ফুটপাতে অবৈধভাবে দখল করে দোকান, সিএনজি, পিকাপ ভ‍্যানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর ফলে রাস্তায় সবসময় যানজট লেগেই থাকে। স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছিল। এতে বিভিন্ন ভাবে নিষেধ করা হয়েছে। রমজানের আগে মাইকিং করা হয়। তারা সরে যেতে চেয়েছিলো।
আজকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানিরা সরে যাচ্ছিলো। কিছু দোকানি আমার আনসার সদস্যের উপর বিভিন্ন ভাবে অসৎ আচরণ ও হামলা করে। এবং আমার সাথে অপ্রীতিকর আচরণ করে। এর জন্য একজনকে আটকের পর সরকারি কর্মচারির উপর হামলার দণ্ডবিধিতে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park