1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে "রিক্সা শ্রমিক আহ্বায়ক কমিটির" মহান মে দিবস পালন । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

শাহজাদপুরে “রিক্সা শ্রমিক আহ্বায়ক কমিটির” মহান মে দিবস পালন ।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৯৮ বার পঠিত

শাহজাদপুর প্রতিনিধি

আজ বৃহস্পতিবার, পহেলা মে, মহান মে দিবস, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপি প্রধান উপদেষ্টা ডঃ এম এ মুহিত সাহেব এর দিকনির্দেশনায় শাহজাদপুরে রিক্সা শ্রমিক আহ্বায়ক কমিটির নেতৃত্বে এক বিশাল রেলি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর রিক্সা শ্রমিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ শামীম হোসেন। যুগ্ন-আহ্ববায়ক মোঃ সাচ্চু, মোঃ হাবিবুর রহমান হবি, মো: রায়হান হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পহেলা মে, শ্রমিক দিবস এর মানে গরিবের দিবস, প্রতি বছরের ন্যায় এবারেও শাহজাদপুরে রিকশা শ্রমিক আহ্বায়ক কমিটির উদ্যোগে পহেলা মে, শ্রমিক দিবস, এই শ্রমিক দিবস পালন করেছে। বিশেষ করে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা, মোট জনগোষ্টির এখানে মালিক পক্ষের সংখ্যার চেয়ে খুবই কম। এখানে শিশু শ্রমিকের সংখ্যা রয়েছে, নারী শ্রমিকের সংখ্যা আছে, কিন্তু বিশেষ করে বাংলাদেশের শ্রমিকেরা, তাদের ভাগ‍্য উন্নয়নে তেমন কোনো ভরসা পাচ্ছেন না কখনও । তার প্রধান কারণ হলো মজুরি কম। রিক্সা শ্রমিকের মজুরির চেয়ে সবসময় পণ্যের দাম বেশি থাকে আমাদের দেশে। তাই শ্রমিকেরা আর অর্থনৈতিক সাবলম্বি হতে পারেন না। এখানে মালিক পক্ষ সবসময় বিভিন্ন অজুহাতে রিক্সা শ্রমিকের শ্রমের চেয়ে বেতন ভাতা সবসময়ই কম দিয়ে থাকেন।
আমার মতে চাকরি করা মানেই তারা শ্রমিক। পরিবহন সেক্টরের শ্রমিক। শ্রমিকের প্রতি মালিক পক্ষের চরম অবহেলা লক্ষ্য করা যায় সবসময়। এরপর ছোট ছোট কল কারখানা গুলোতে ও বেশকিছু শ্রমিক রয়েছেন। তারাও মালিক পক্ষের কাছে চরম অবহেলিত। বাংলাদেশের শ্রম বিষয়ক আইন থাকলেও শ্রমিকের প্রতি তাদের কোনো তদারকি নেই। যদি কোনো শ্রমিক সংগঠন বা শ্রমিক মামলা করেন কোনো মালিক পক্ষের বিরুদ্ধে। তখন সেই মামলা চলমান হয়। তাও অনেক ধীর গতিতে। সরকারের কাছে প্রথম দাবি, শ্রমিক সংগঠন কর্তৃক দাবিগুলোকে সরকারের শর্ত পূরণ করা।
তারপর দেশের সকল শ্রমিকের জন‍্য এককালিন সামান্য খরচে নাম নিবন্ধন করে সর্বজনীন পেনশন বা জীবন বীমা চালু করা। নিবন্ধনকৃত শ্রমিকের জন‍্য অবৈতনিক স্বাস্থ্য সেবা প্রদান করা। এবং আসন্ন বাজেটে এককালিন, ৫০ হাজার কোটি টাকা মূল‍্যের একটি শ্রমিক কল‍্যাণ ফান্ড সৃষ্টি করে। অসহায় এবং অসচ্ছল শ্রমিকদের জন‍্য নিয়োজিত রাখা।
বাংলাদেশ সরকার নিজ উদ্যোগে যতদিন পর্যন্ত মিল কারখানা এবং বৃহৎ গার্মেন্টস না করবে, ততদিন পর্যন্ত দেশের শ্রমিকের বেতন মালিক পক্ষ খুব জোরালোভাবে বাড়াবেন না, যা একরকম নিশ্চিত করেই বলা যায়। এছাড়া রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শ্রমিক কল‍্যাণ ফান্ড করে, তাদের সবার জন‍্য জীবন বীমা পদ্ধতি চালু করলে, শ্রমিকের ভবিষ্যত উজ্জল হবে বলে আমি মনে করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park