1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মৌলভীবাজারে বন্যাদুর্গত খামারিদের মাঝে গবাদি পশুর গো-খাদ্য বিতরণ কর্মসূচি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

মৌলভীবাজারে বন্যাদুর্গত খামারিদের মাঝে গবাদি পশুর গো-খাদ্য বিতরণ কর্মসূচি

তিমির বনিক– মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১১০ বার পঠিত

তিমির বনিক– মৌলভীবাজার প্রতিনিধি:

প্রাণিসম্পদ অধিদপ্তরের ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর প্রাণিসম্পদ মাঠ সহকারী (এলএফএ) ঐক্য পরিষদের উদ্যোগে মৌলভীবাজারে বন্যার্ত এলাকায় ক্ষতিগ্রস্থ শতাধিক খামারীদের মাঝে গবাদিপশুর খাদ্য কুড়া,ফিড,ভূষি,ঔষধ এবং অন্যান্য গো-খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ আগস্ট) জেলার রাজনগর উপজেলার কামারচক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বন্যার্ত এলাকায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে গবাদিপশুর গো-খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মারুফ হাসান, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, সিলেট বিভাগ, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আশরাফুল আলম খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মৌলভীবাজার । আরও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শাহীনুল হক, সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সারাদেশে বন্যায় মানুষ চরম ক্ষতির সম্মুখীন। মাঠ সহকারীদের উদ্যাগকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সারা বাংলাদেশের এলডিডিপি প্রকল্পের প্রাণিসম্পদ মাঠ সহকারী (এলএফএ)দের উদ্যোগে বন্যার্ত এলাকায় পানিবন্দি মানুষদের মাঝে এরকম উদ্যােগ গ্রহন করায় সাধারণ জনগণ উপকৃত হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, মৌলভীবাজারে বন্যায় প্রাণিসম্পদের ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। অনেক লোকজন অসহায় অবস্থায় রয়েছেন। এই প্রেক্ষিতে মানবতার টানে মানুষের সহযোগিতায় প্রাণিসম্পদ মাঠ সহকারীদের এই উদোগ্যকে সাধুবাদ জানাই। জনকল্যাণে তাদের সহযোগিতার হাত আরও প্রসারিত হউক।
০১৭৪৫৯৩৯৪৪৮

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park