1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষন,ছাত্রদল নেতা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

দুর্গাপুরে বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষন,ছাত্রদল নেতা

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরে মঙ্গলবার বন্ধুকে ছাত্রলীগ তকমা দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর পর ছাত্রদল থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার চন্ডিগড় গ্রামের মজিুবুর রহমানের ছেলে। আজ বিকেলে দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি এলাকা থেকে আটক করা হয় তাকে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘নেত্রকোণা শহরের ওই ছাত্রী রাজধানীর একটি কলেজে সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার সাথে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের এক ছাত্রের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের মধ্যে বিয়ে ঠিকঠাক হয়। এ অবস্থায় তারা আজ সোমবারে দুর্গাপুরে ঘুরতে যায়।’
ওসি আরও বলেন, ‘ছাত্রীর প্রেমিক ও হবু স্বামীর সাথে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্বের সম্পর্ক ছিল। তারা ফয়সালের কথামতো বিরিশিরিতে একটি হোটেলে ওঠে। আজ বিকেল ৩টার দিকে কলেজছাত্রীকে হোটেলে রেখে খাবার কিনতে যান হবু স্বামী। এ সুযোগে ছাত্রদল নেতা ফয়সাল পুলিশকে ফোনকল করে তার বন্ধুকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত দাবি করে দ্রুত গ্রেপ্তার করতে বলেন। তখন পুলিশ ওই ছাত্রকে আটক করে। আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানান তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন।’
ওসি মাহমুদুল হাসান জানান, ‘ওই ছাত্রকে আটকের সময়ই তার হবু স্ত্রীর কক্ষে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন ছাত্রদল নেতা ফয়সাল। পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায়। এ সময় ছাত্রীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে আটক করা হয়। সর্বোচ্চ আধাঘণ্টা সময়ের মধ্যে পুরো ঘটনা হয়েছেl

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park