
এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের একটি অভিযানিক দল। সোমবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলার ঝিকড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত হলেন, কাজল কেশর এলাকার ইয়াসিন আলীর ছেলে মোঃ বাদল আলী (৪০)। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য নিশ্চিত করা হয়।