1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি

চারঘাটে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

“সংঘাত নয়, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় চারঘাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত দি হাংগার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ,পবিত্র কোরান তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

চারঘাট উপজেলা (পিএফজি) কো- অরডিনেটর সনি আজাদ এর সঞ্চালনায় ও  সুশাসনের জন্য নাগরিক-সুজন চারঘাট উপজেলার সভাপতি মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান।

সভায় শুভেচ্ছা বক্তব্য, সংলাপের সার সংক্ষেপ ও করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর রাজশাহী জেলার কো- অরডিনেটর এস এম শফিকুর রহমান। তিনি সংলাপের ১১ টি ঘোষণাপত্র পাঠ করেন।

সংলাপে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, উপজেলা জামায়েতের সেক্রেটারি আইয়ুব আলী,
রাজশাহী পূর্ব জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টি সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ব্রজহরি দাস, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি ফজলুর রহমান, চারঘাট মহিলা কলেজের শিক্ষক এখলাক হোসেন, চারঘাট মডেল মসজিদের ইমাম আতিকুর রহমান, পুরোহিত কৃষ্ণ কুমার, উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি ষষ্ঠী পাহাড়িয়া, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট রিপোর্টাস ইউনিটির সভাপতি ওবাইদুল ইসলাম রবি সহ উপজেলার বিভিন্ন জামে মসজিদের ইমাম, স্কুল শিক্ষক, সাংবাদিক, পুরোহিত, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র ও সম্প্রাদায়ের মানুষের বসবাস। বাংলাদেশ একটি ধর্মীয় ও জাতিগত সম্প্রীতির দেশ। ধর্ম কখনও বিভেদ সৃষ্টি করতে পারে না। কিন্ত বিপথগামী মানুষ ধর্মকে পুজি করে সমাজে বিভেদ সৃষ্টি করে, যা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। সেজন্য সকল ধর্মের ধর্মীয় নেতাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। গুজবে কান না দিয়ে সত্য তথ্য জানতে হবে। কেউ যেন গুজব বা উস্কানী না দেয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি অসম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে কাজ করে যেতে হবে। গড়ে তুলতে হবে মানবিক ও ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা। যেখানে প্রত্যেক ধর্ম ও সংস্কৃতিক মানুষ নিরাপদ থাকবে।

সবশেষে উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১টি ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে উপস্থিত সকল অংশগ্রহণকারী স্বাক্ষর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park