1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটের পাঁচবিবিতে দুই ভুয়া ডিবি আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

জয়পুরহাটের পাঁচবিবিতে দুই ভুয়া ডিবি আটক

মোঃ আল -আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পঠিত


মোঃ আল আমিন জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চানপাড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন—
১। মোঃ সাগর আহমেদ (৩০), পিতা: তৈয়ব সরকার, গ্রাম: কালিকাপুর, থানা: আত্রাই, জেলা: নওগাঁ।
২। মোহাম্মদ ইমরান হোসেন (২৯), পিতা: গোলাম মোস্তফা, গ্রাম: জগত সিংহপুর, থানা ও জেলা: নওগাঁ।

জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয়ে জয়পুরহাটসহ আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তারা কখনো ব্যবসায়ীদের টার্গেট করে অর্থ আদায় করতো, আবার কখনো রাস্তাঘাটে মোটরসাইকেল আরোহীদের আটকিয়ে ‘ডিবি পরিচয়ে’ টাকা আদায় করত।

পাঁচবিবি থানা পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park