1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ সোহাগ হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মোঃ সোহাগ হোসেন
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষন ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে স্টার ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ধর্ষন বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে সর্বস্তরের জনসাধরণ অংশগ্রহন করে।

এসময় বক্তারা বলেন শিশু ধর্ষনের মত জঘন্য অপরাধীকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরন ও বাদীর পরিবারের সুরক্ষা দাবি করেন তারা। মানববন্ধন শেষে ধর্ষকের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

উল্লেখ্য গেলো ১০ এপ্রিল উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় তেঁতুল খাওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশু তুবা’কে ধর্ষণ করে স্থানীয় আনারুল ইসলাম। পরে এলাকাবাসী ধর্ষণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনাটি ধামাচাপা দিতে ধর্ষককে গণধোলাইয়ের অভিযোগে বাদীর পরিবারকে উল্টো মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park