1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ছয় দফা দাবিতে চট্টগ্রামে ২ নাম্বার গেটে সড়ক অবরোধ পলিটেকনিকেল কারিগরি শিক্ষার্থীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

ছয় দফা দাবিতে চট্টগ্রামে ২ নাম্বার গেটে সড়ক অবরোধ পলিটেকনিকেল কারিগরি শিক্ষার্থীরা

মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

ছয় দফা দাবিতে চট্টগ্রাম নগরীর দুই নাম্বার গেটের মোড় এলাকা অবরোধ করেছে চট্টগ্রাম পলিটেকনিকেল কারিগরি শিক্ষার্থীরা ও সরকারি মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ বুধবার ১২টা সময় কারিগরি এ আন্দোলন শুরু করে আন্দোলনের ফলে সড়কের দুপাশেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। তাতে হয়রানি হচ্ছে সাধারন মানুষ।

দুপুর পৌনে একটার দিকে পুলিশ সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা দেখা দেয়।

এই বিষয়ে পথচারী মোঃ ফারুক কে জিজ্ঞেস করলে তিনি জানান: ৫ ই আগস্ট এর পর সরকার পতনের পথ থেকে এই পর্যন্ত ভালো নেই আমরা কিছু হলেই আন্দোলন দুই নাম্বার গেট আমাদের বারবার জ্যামের সম্মুখীন হতে হয় গাড়ি থেকে নেমে রাস্তায় হাঁটতে হাঁটতে অফিসে ও বাসায় ফিরতে হয় কি করবো আর আমরাতো এদের হাতে জিম্মি হয়ে গেছি এত কষ্ট না দিয়ে গুলি করে মেরে ফেলেন হয় ।


শিক্ষার্থীরা বলেন: তাদের যৌক্তিক দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, না হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন এবং যান চলাচল বন্ধ করে দেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো:
১। জুনিয়র ইন্সট্রাক্টর পানে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃর্ক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকহিচু্যত করতে হবে। ২০-২১ সালে রাতের আঁধারে নিয়োগয়ার ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

২। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আসলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।

৩। উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পাদ চায় বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ার, স্বায়রশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের দিয়ে পদে নিয়োগ দেওয়া হে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪। ব্যারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, যোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শুন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

৫। কারিগরি শিক্ষায় বৈষম্য ও সুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরীতে কারিগরি ও উঃশিক্ষা মন্ত্রণালয়” নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্থার কমিশন গঠন করতে হবে

৬। পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট হতে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, নির্মানাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও চুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যামে আগামী সেশন থেকে শরভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

এরপরে এক বাস চালককে জিজ্ঞেস করলে তিনি বলেন: এদের জন্য আমাদের সব সময় গাড়ির ইনকাম এবং নিজের বেতন উঠাতে পারিনা সংসার চলাতে কষ্ট হয়ে যায় তাও এদের দাবির কোন শেষ নাই দাবি করতে করতে কোন দিন যেন আমাদেরকেই মেরে ফেলে এত কষ্টে আছি আমরা আন্দোলন করে শিক্ষার্থীরা কষ্ট পেতে হয় আমাদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park