
এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ষবরণের শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারো একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বর্ষবরণের এ আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, চাঁপাইনবাবগঞ্জ স্কাউটস, মুক্তমহাদলসহ বিভিন্ন সামাজিক সংগঠন,সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থার কর্মীসহ অনেকেই অংশ নেন।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে।