
গাজীপুর প্রতিনিধি
গত ০৭-০৪-২০২৫ ইং বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উদ্যোগে সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এলাকার হাজার হাজার মানুষ সমবেত হয়ে গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি সফিপুর বাজার থেকে শুরু করে মৌচাক গিয়ে শেষ করে।মিছিলে এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ গ্রহণ করে। সেখানে বক্তারা গাজায় নৃশংস গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘের নিকট জোর দাবি জানান। এবং ইজরায়েলের সকল পণ্য বয়কট ঘোষণা করেন। কালিয়াকৈর উপজেলার জামাতের আমির মো বেলাল হোসেন সহ আরও অনেক নেতাকর্মী এবং আলেম ওলামা বক্তব্য রাখেন।