1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফিলিস্তিন মুসল্লিদের গণহত্যার প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

ফিলিস্তিন মুসল্লিদের গণহত্যার প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

ইদ্রিস আলী,

পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

ফিলিস্তিনের গাঁজার মুসল্লিদের ইসরায়েলী সেনা কর্তৃক গণহত্যা, বর্বরোচিত হামলা ও ইসলামের স্থাপনা গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার পাঁচবিবি কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ শেষে বাংলাদেশ জামাতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মসজিদ গেটে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ইসরাইলের পণ্য বর্জন করো করতে হবে, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে, আমাদের মুসলিম ভাই গুলিতে মরল কেন জবাব দাও দিতে হবে, বিশ্বের সকল মুসলিম নেতা এক হও মুসলমান ভাইদের রক্ষা কর করতে হবে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করা মুসল্লিরা এমন স্লোগান দিতে থাকে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোঃ সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান, পৌর জগতের আমির আবুল বাশার, জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ শহীদুর ইসলাম মাসুম ও পাঁচবিবি বণিক সমিতির সমাজসেবা সম্পাদক মোঃ রাফিউল ইসলাম রুবেল সহ অনেকেই।
সমাবেশশ বক্তারা বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ইশারায় একটি কলঙ্কিত রাষ্ট্রের জঙ্গীরা হামলা চালিয়ে ফিলিস্তিনের গাঁজায় বসবাস করা মুসলিমদের প্রাণে কেরে নিচ্ছে। নির্বিচারে বোমা বিস্ফোরণে ইসলামের স্থাপনা ধ্বংস করছে। এমনকি মসজিদে আযান দেওয়ার সময় বোমার আঘাতে মোয়াজ্জিনের মৃত্যুবরণ সহ লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসুল্লি মারা যাচ্ছে। মুসল্লিদের রক্ষা করতে বিশ্বের সকল মুসলিম নেতাদের একত্রিত হওয়ার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park