1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর-শান্তিগঞ্জ ইসলামী রাজনীতির উর্বর ভূমি-মাওলানা ইউসুফ আশরাফ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

জগন্নাথপুর-শান্তিগঞ্জ ইসলামী রাজনীতির উর্বর ভূমি——-মাওলানা ইউসুফ আশরাফ

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা ইউসুফ আশরাফ বলেন- জগন্নাথপুর-শান্তিগঞ্জ ইসলামি রাজনীতির উর্বর ভূমি, আগামী জাতীয় নির্বাচনে এ আসেন  বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃনমূল পর্যায়ে সংগঠনের কাজকে বেগবান করতে হবে। সকাল ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে সুনামগঞ্জ -৩ সংসদীয়  আসনের ১৫৩ টি ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সভাপতিত্বে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার ও শান্তিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আজির উদ্দিন এর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শায়খ ফয়েজ আহমদ, মাওলানা এনামুল হক্ব মুসা, সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি আজিজুল হক, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা সৈয়দ শাহীদ

আহমদ।অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ- সাধারন সম্পাদক মাওলানা রমিজ উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, বিশ্বনাথ উপজেলা সভাপতি  মাওলানা আব্দুল মতিন, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা  আব্দুল মুনঈম কামালী শাহিন, সুনামগঞ্জ জেলা নেতা ছমির উদ্দিন ছালেহ, ছাত্র মজলিস নেতা হাফিজ মঈনুল  বিন জামান, জগন্নাথপুর উপজেলা খেলাফত সহ-সভাপতি মুফতি আকমল হোসাইন, সুনামগঞ্জ জেলার নির্বাহী সদস্য আলমাছ উদ্দিন মামুন, জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি ছানাউর আলী, সহ- সাধারন সম্পাদক মাওলানা তারেক আহমদ, মিরপুর ইউনিয়ন  খেলাফত মজলিস নেতা কাউছার আহমদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, শান্তিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ কবির আহমদ,  খেলাফত মজলিস নেতা মাওলানা ওয়ালী উল্যা অলি, শান্তিগঞ্জ উপজেলা নেতা দেলোয়ার হোসাইন, খেলাফত মজলিস নেতা মাহফুজ আলম,  হেলাল আহমদ নাহিম আহমদ, মাওলানা বেলাল আহমদ, মাওলানা বদরুল আলম, মাহমুদুল হাছান, মাওলানা আজিজুর রহমান, মাওলানা নূরুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক  হাফিজ মাওলানা  আমির আলী, কলকলিয়া ইউনিয়ন খেলাফত মজলিস নেতা আতাউর রহমান হানিফ, খেলাফত মজলিস নেতা মাওলানা জাহাঙ্গীর বিন হারুন, মাওলানা সুহেল আমিন, মাওলানা শরিফ কামালী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সৈয়দ আতিকুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park