1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের শাহজাদপুরে রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

সিরাজগঞ্জের শাহজাদপুরে রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
(৪এপ্রিল-২০২৫ইং) শুক্রবার দিবাগত রাতের
অন্ধকারে দুর্বৃত্তরা শাহজাদপুর পৌর সদরের চালা শাহজাদপুর মহল্লার “ডোল ভিটা মিলন সংঘ” মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে চলে যায়।

এতে মন্দিরে থাকা গণেশ, লক্ষী, স্বরস্বতিসহ মোট ৬টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। শনিবার ভোরে মন্দিরের পাশের বাড়ির লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেছে শাহজাদপুর থানা পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে শতশত সনাতন ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্ত মন্দিরে গিয়ে জড় হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
ঘটনাস্থলে থাকা প্রতক্ষদর্শী এবং শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাণী সাহা সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত জানান, যুগ যুগ ধরে এখানে পূজা অর্চনা হয়ে আসছে। এটা শাহজাদপুরের একটি ঐতিহ্যবাহী মন্দির। ইতোপূর্বে এখানে কখনো হামলা ভাঙচুরের ঘটনা ঘটেনি।
এই মহল্লার হিন্দু মুসলিম সবার আন্তরিক সহযোগিতায় এখানে পূজা উদযাপন হয়ে আসছে দীর্ঘকাল। আজ হঠাৎ কে বা কাহারা রাতের অন্ধকারে এসে প্রতিমা ভাঙচুর করে চলে গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সনাতনী নেতৃবৃন্দ দুষ্কৃতকারীকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
উক্ত বিষয়টি নিয়ে এএসপি (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুষ্কৃতকারীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনায় সনাতনীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। শতশত সনাতন ধর্মাবলম্বী বিক্ষুব্ধ মানুষ এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন এবং চরম উদ্বেগও প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park