1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
- বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

মহাজামিল
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাগমারা উপজেলার রণশিবাজার এলাকায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে অভিযুক্ত যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার সময় বিক্ষুদ্ধ জনতার হামলায় দুই পুলিশ আহত হন। এ সময় লাঞ্ছিত হন আর চার পুলিশ। আহত দুই পুলিশ সদস্য স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।নিহতরা হলেন, নওগাঁর আত্রাই উপজেলার গোঁলাবাড়ি গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৩৩) ও একই গ্রামের আমিনুল ইসলাম (৩১)।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, আবদুর রাজ্জাক রনশিবাড়ি বাজারের নজরুলের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে আমিনুল ইসলাম দোকানের ভেতরে ঢুকে আবদুর রাজ্জাককে ছুরি দিয়ে খুঁচিয়ে আহত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার মৃত্যু নিশ্চিত করে দৌড় দেন।

ওসি বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন আমিনুলকে ধাওয়া করে। একপর্যায়ে তিনি রনশিবাড়ি গ্রামের আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। ক্ষুব্ধ লোকজন বাড়িটি ঘিরে রাখেন। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ক্ষুব্ধ লোকজন বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। বাধা দিলে উপপরিদর্শক সাদিকুল ইসলামসহ দুই পুলিশ আহত হন। এরপর লোকজন বাড়ি থেকে বাইরে নিয়ে এসে গণপিটুনির এক পর্যায়ে ওই আমিনুলের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রাজ্জাক মাছ ব্যবসায়ী। আমিনুল ইসলাম বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাঁদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। চার দিন আগে এক নারীকে আমিনুল মারধর করেন। এ বিষয়ে আত্রাই থানায় সাধারণ ডায়েরি করেন ওই নারী। আব্দুর রাজ্জাক ওই নারীকে থানায় নিয়ে গিয়ে সাধারণ ডায়েনি করাতে সহযোগিতা করে। এ নিয়ে রাজ্জাকের উপর ক্ষুদ্ধ হন আমিনুল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park