1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ফেইসবুকে পোস্ট দেয়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪০ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি

জগন্নাথপুরে ফেইসবুকে পোস্ট দেয়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪০

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হয়েছে। আহতদের সিলেট ও স্থানীয় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ১লা এপ্রিল দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসি জানান, জামালপুর গ্রামের লেবু মিয়া ও রাজ উদ্দিন দুই পক্ষের লোকজনের মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধ চলছিল। কয়েকদিন আগে স্থানীয়রা বিষয়টি সমাধান করেন। ঈদের দিন সোমবার লেবু মিয়ার পক্ষের একজন যুবক প্রতিপক্ষের লোককে নিয়ে ফেসবুকে পোস্ট করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যার জের ধরে উভয় পক্ষের লোকজন বেলা ১১ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘন্টাব্যাপি সংঘর্ষে গুলিবদ্ধসহ ৪০ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, ফেসবুকে পোস্ট দেওয়া কে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকার সালিশী ব্যক্তিগণসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতরা সিলেট ও জগন্নাথপুরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. তামজিদ হোসেন বলেন, আহতের মধ্যে ৫ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের শরীরে গুলি কিনা এটি এক্সরে রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park