
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোয়াইনঘাট সরকারি কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ জাহিদ আহমদ গোয়াইনঘাট উপজেলাবাসীসহ দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক বার্তায় তিনি বলেন, “ঈদ হলো আনন্দ, ভ্রাতৃত্ব ও ভালোবাসার উৎসব। এই দিন সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। আমি দেশবাসী, প্রবাসী, আমার প্রিয় জেলা সিলেট এবং গ্রামের সকল আপনজনকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা। আসুন, আমরা ঈদের আনন্দ ভাগ করে নেই দরিদ্র ও অসহায় মানুষের সঙ্গে এবং সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করি।”
সবশেষে তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক! আল্লাহ আমাদের সবার জীবন শান্তিময় করুন।”