1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের সাংবাদিক, সাংবাদিক পরিবার ও সম্মানিত নাগরিকসহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক মানুষের জীবনে সুখ আর শান্তির বার্তা। তাই আমরা সকলে মিলে মিশে ঈদ উদযাপন করবো। ধনী, গরীব ঈদ আনন্দে সকলের সাথে মিলেমিশে সুখ ও দু:খের ভাগি হবো। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। আর এই উৎসব ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করে। সকলে সামাজিক ভেদাভেদ ভুলে সকল মুসলমান আনন্দ ভাগ করে নিবে। ঈদের উৎসব আমেজ কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সুন্দর সমাজ এবং দেশ গঠনে এক যুগে কাজ করবো। এই দিনে বাংলার প্রতিটি গৃহে প্রবাহিত হউক মহান রাব্বুল আল আমিনের অফুরন্ত রহমত বরকতের অমীয় ধারা। এই কামনা প্রতিনিয়ত আমরা চিন্তা চেতনা এবং কর্মময় জীবনে লালন করবো। এটাই সকলের কাছে প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park