
নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলা করগাঁও ইউনিয়নের কমলাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সন্টু দাশের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে ফিসারী সহ ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামের মৃত বিমল দাশের পুত্র সন্টু দাশ একজন প্রভাশালী অত্যাচারী ও সাবেক স্বৈরসরকারের একজন দোসর সে বিগত আওয়ামিলীগ সরকারের আমলে ত্রাসের রাজত্ব কায়েম করছে। তার অত্যাচারের অতিষ্ঠ কমলাপুর গ্রামবাসী, সে গ্রামের ভিতরে একটি টং এর দোকান দিয়ে জুয়ার আসর বসিয়েছে,তার ফাদে পড়ে নষ্ট হচ্ছে অত্র এলাকার যুবক ছেলেরা, এমনকি সে গরিব অসহায় মানুষের বাড়িঘর দখল সহ সুদের কারবার ও করে আসছে দাপটের সহিত , সময় মত সুদ না দিলে নেমে আসে অত্যাচার, তার অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার জীবনে নেমে আসে অশান্তি। সে তার লাঠিয়াল বাহিনী দিয়ে কমলাপুরে গড়ে তুলেছে সন্ত্রাসী রাজত্ব। এদিকে তার অত্যাচারে অত্যাচারিত হয়ে গত (১৮ মার্চ) নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন কমলাপুর গ্রামের মৃত জোয়াইদ উল্লার পুত্র মো: খালিছ মিয়া, অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী, সন্টু দাশ সরকারি জায়গা দখল করে কয়েকটি ফিসারী প্রজেক্ট ও সরকারি জায়গায় নিজের নামে করে একটি বাসভবন গড়ে তুলেছে এবং সরকারি গাছগুলো কেটে বিক্রি করে নিজে টাকা-পয়সা আত্মসাত করে আছে। এসব কেউ প্রতিবাদ করলে তার লাঠিয়াল বাহিনী দিয়ে থাকে নির্যাতন করে, এদিকে আরও জানা যায়, এলাকার প্রবীণ মুরব্বি অসহায় সুরেন্ড শব্দকর সংবাদ কর্মীদের সামনে কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, আপনারা সরেজমিনে দেখেন আমরা কিভাবে অসহায়ত্বের মত বসবাস করি। সন্টু দাশ এলাকার প্রভাবশালী ব্যক্তি তার ক্ষমতার জোরে আমাদের মতো গরীব দুঃখী অসহায় মানুষের জায়গা দখল করে। সন্টু দাশ এলাকার মুরব্বিয়ান ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকাবাসীদের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখে। অত্র। এসময় কমলাপুর গ্রামের সুশন্তি শব্দকর বলেন, এই বাড়ি আমার অনেক কষ্টের এই বাড়ি ক্রয় করেছি কিন্তু সন্টু দাশ আমার বাড়ি ঘর দখল করার জন্য এখন যে পায়তারা শুরু করেছে,জানিনা কি আছে আমার ভাগ্যে, আমার বাড়ির পেছনে অনেক ধরনের গাছ পালা ছিলো। কিন্তু সে গাছপালা কেটে আমার জায়গা দখল করে আছে। এখন আমি আমার সন্তাদের নিয়ে সাগরে ভাসছি। জানি না আমার সন্তাদের ভবিষ্যৎ কোন দিকে? বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন আমরা নিরাপত্তাহিনতায় ভুগছি ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।