1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাকার অভাবে সন্তান বিক্রির পাশে দাড়িয়েছে " টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023" - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা।

টাকার অভাবে সন্তান বিক্রির পাশে দাড়িয়েছে ” টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023″

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৯০ বার পঠিত

মামুন খান, সিঙ্গাপুর নিজস্ব প্রতিনিধি

টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023 পরিবারের সকলেই সিঙ্গাপুর প্রবাসী। তাদের বেতন থেকে সবাই সিমিত কিছু টাকা প্রতি মাসে জমা করে এই সংগঠন চালানো হয়।

টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023 পরিবারের সম্মানিত সদস্য জনাব রনি এর অনুসন্ধানে সংগঠনের পক্ষ থেকে ” সম্ভব হারানো এক পরিবারকে আর্থিক সহায়তা করা হয়।
বাশৈতল পশ্চিম পাড়া, মির্জাপুর, টাঙ্গাইল।

টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023 পরিবারের একটা স্লোগান হলো “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গিকার ”
টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023 পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মামুন খান বলেন, আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র টাকা গুলো একেকটা পরিবারের পাশে দাড়াতে পেরে আমরা সবাই আনন্দিত।
মানুষের কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু সহযোগিতা করার মন মানসিকতা কয় জনের হয়। আমাদের এখানে কোন ধর্ম বেদাবেদ নেই। সকল শ্রেনীর মানুষ আমাদের সংগঠনের সাথে থাকতে পারবে।

মা-বাবা যখন টাকার অভাবে সংসার চালাতে পারে না তখন কতটা বুকে চাপা কষ্ট নিয়ে সন্তান বিক্রি করতে চাই।
সংসারের অবস্থা খারাপ থাকার জন্য ঐ পরিবার সিদ্ধান্ত নিতে বাদ্য হয়।
ঐ সংবাদ আমাদের কাছে পৌঁছালে আমাদের সংগঠন থেকে মায়ের সন্তান মায়ের কাছে রাখতে বলা হয়।

মহাসচিব জনাব আমিনুর ইসলাম বলেন, মানবতার কাজ করবো এবং মানবতার পাশে সাড়া জীবন থাকতে চাই।
সভাপতি জনাব রাজু আহমেদ বলেন, একতা সংঘবদ্ধভাবে আমরা অসহায় মানুষের পাশে থাকতে চাই।
সাঃ সম্পাদক শেখ রাসেল কিং বলেন,মানুষের পাশে থেকে যতটুকু সম্ভব ততটুকু সহযোগিতা করে যাবো।

টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F)2023 পরিবারের মহাসচিব, সভাপতি, সহ-সভাপতি , সাঃ সম্পাদক, সহ সাঃ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক এবং সকল সদস্য সকলেই আপনাদের কাছে দোয়া চেয়েছেন। সামনের দিন গুলো যেনো অসহায় মানুষের পাশে দাড়াতে পারে।

সংগঠনের পাশে থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেন জনাব রানা, জনাব মাহফুজ, জনাব রাশেদুল, জনাব নাঈম সিকদার, জনাব সাব্বির হোসেন,জনাব আশাদুল, জনাব রানা, জনাব নিশাত, জনাব শাকিল, জনাব মালেক, জনাব সজিব সহ আরো অনেকেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park