1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরের সাদিপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

জগন্নাথপুরের সাদিপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

২২ (মার্চ) শনিবার দুপুরে জগন্নাথপুর  উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনায় ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাবাসী জানান, সাদিপুর গ্রামের কুতুব উদ্দিন ও তার ভাতিজা রিপন মিয়ার মধ্যে বাড়ির রাস্তা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জায়গায় রিপন মিয়া কাজ করতে গেলে ও প্রতিপক্ষের লোকজন বাধা প্রদান করলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুইপক্ষের ১০ জন আহত হন। এরমধ্যে মঈনুল ইসলাম (৪২), আলীনুর (২৫), শামীম মিয়া (৩০), দুদু মিয়া (৬০), কপিল মিয়া (৩৫) ও মখলিছ মিয়া (৯০) সহ আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করা হয় 

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম বলেন, চাচা-ভাতিজার মধ্যে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল, এরই জের ধরে মারামারির ঘটনা ঘটেছে, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, পরিস্থিতি এখন শান্ত। এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park