1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যমুনা লাইন পরিবহনের লাইসেন্স বাতিল সহ আর্থিক ১০ কোটি টাকা ক্ষতিপূরন দাবী - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ।

যমুনা লাইন পরিবহনের লাইসেন্স বাতিল সহ আর্থিক ১০ কোটি টাকা ক্ষতিপূরন দাবী

বি এম কলেজ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৮১ বার পঠিত

বি এম কলেজ প্রতিনিধিঃ
সরকারি ব্রজমহোন কলেজ বরিশাল এর ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র মোঃ হাসান সরদার। তার বড় বোন এবং ভাগ্নেকে সড়কে হত্যকারী ঘাতক যমুনা লাইন পরিবহনের লাইসেন্স বাতিল সহ আর্থিক ১০ কোটি টাকা ক্ষতিপূরন দাবি করেছে বি এম কলেজের সাধারন শিক্ষার্থীরা।
একই সাথে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সরকারি ব্রজমহোন কলেজের সাধারন শিক্ষার্থীরা। মৃত হাসান সরদার সরকারি বি এম কলেজের একজন মেধাবী ছাত্র ছিলেন।
শিক্ষার্থীরা বলেন,আমার সড়কে আজ আমি অনিরাপদ। প্রতিনিয়ত বেপরোয়া গতিতে চলছে গাড়ী অকালে ঝরে যাচ্ছে প্রান। তাই আমরা আমাদের দৈনন্দিন কাজের জন্য নিরাপদ সড়ক চাই। আজ আমার বন্ধু, কাল আমি তার পরদিন অন্য একজন এভাবে আর সড়কে লাশ দেখতে চাই না।
এর আগে গত ২৫ আগস্ট রবিবার বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কে যমুনা লাইন পরিবহনের একটি গাড়ী বিপরীতমুখি একটি মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সাথে সাথে দুজন মারা যায়। পরবর্তিতে বরিশাল শেবাচিম মেডিকেলে নেয়ার পরে আরও দুজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park