1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে সহকারী বিভাগীয় কমিশনারের ভূমি অফিস ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

পাঁচবিবিতে সহকারী বিভাগীয় কমিশনারের ভূমি অফিস ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৭১ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে সহকারী বিভাগীয় কমিশনার (রাজস্ব) হাবিবুর রহমান উপজেলার বিভিন্ন ভূমি অফিস ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন। আজ সোমবার সকালে তিনি প্রথমে বালিঘাটা ভূমি অফিস পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস ঘুরে দেখেন এবং অফিসের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
সর্বশেষ তিনি আটাপুর ইউনিয়নের খুলুঘাটা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। সেখানে বসবাসরত ১০টি পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জয়পুরহাটের এডিসি (রাজস্ব) মোঃ আব্দুর সাবুর, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park